অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০০০ হতে
১০ টা ৪৫ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় মাদক দ্রব্যের কুফল,
মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ সীমান্ত অতিক্রম রোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বাঘাডাংগা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাংগা বাসষ্ট্যান্ড নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। উক্ত আলোচানা সভায় বক্তব্য প্রদান করেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেঃ
মোঃ আব্দুল ওয়াদুদ । স্থানীয় স্কুলের শিক্ষক মোঃ আলা উদ্দিন, বিপ্লব মিয়া ও ১ নং
নেপা ইউনিয়নের ১ নং বাঘাডাংগা ওয়ার্ডের মেম্বার মোঃ নাসির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ
বক্তব্য প্রদান করেন । উক্ত সভায় আনুমানিক ৭০-৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং
স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment