অদ্য
১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০২০ হতে ১১০০
ঘটিকা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬০/১৪০ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লড়াইঘাট নামক
স্থানে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিওপি
কমান্ডার
পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আতিয়ার রহমান এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্পের
ইন্সপেক্টর অভয় কুমার। উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, বাংলাদেশী বা ভারতীয় নাগরিক যেন অযথা কাঁটা তারের বেড়ার আশে পাশে গমন
না করে । তাছাড়াও সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে উভয়পক্ষের মধ্যে আলোচনা
হয় । অতঃপর শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয় ।

No comments:
Post a Comment