Saturday, February 20, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ২০-২-১৬


অদ্য ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১৩০ হতে ১১৫০ ঘটিকা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ০/১২১-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নয়াপাড়া নদীর পাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ এর মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কমান্ডার সুবেদার মোঃ শাহজাহান মিয়া এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্বদেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পাখিউড়া কোম্পানী কমান্ডার এসি নবীন এয়াদব। উক্ত পাতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং উভয় দেশের নাগরিক যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে সে ব্যাপারে আলোচনা হয়। তাছাড়াও সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয় । অতঃপর শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয় ।

No comments:

Post a Comment