১। অদ্য ১৫ মার্চ ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা ৩০
মিনিট হতে ৫টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ৬০/৬২-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিনজিরা পাড়া নামক স্থানে
বিওপি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ
জেলার মহেশপুর উপজেলার নেপা নিবাসী বাংলাদেশী নাগরিক মো: রাজিব হোসেন (৩৫) অদ্য ১৫
মার্চ ২০১৬ তারিখ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে গমন করলে বিএসএফ কর্তৃক অবৈধভাবে নির্যাতিত
হওয়ার ঘটনার ব্যাপারে প্রতিপক্ষকে প্রতিবাদ জানানো হয়। প্রতিপক্ষ বিএসএফ এর ক্যাম্প
কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আমাদেরকে অবগত করবেন বলে জানান। এছাড়াও উভয়
দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে যাতে মাদকদ্রব্য
বাংলাদেশে না আসে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনার
মাধ্যমে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
২। এখানে উল্লেখ্য, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের
দায়ে মো: রাজিব হোসেন (৩৫) এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা
হবে।
৩। অদ্য
১৫ মার্চ ২০১৬ তারিখ বিকাল ৩টা ৪০ মিনিট হতে ০৩টা ৫০ মিনিট পর্যন্ত অত্র
ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/৯-এস এর নিকট
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বৃত্তিপাড়া নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর
বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্বদেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। সীমান্তে শান্তি
শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা
বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment