১। অদ্য ১১
মার্চ ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ৪টা হতে ৪টা ১৫ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৪৬-আর এর নিকট
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গয়রার মাঠ নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ
এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর
কোম্পানী কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্বদেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের জোড়পাড়া কোম্পানী কমান্ডার। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত
রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে যাতে মাদকদ্রব্য বাংলাদেশে না
আসে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে
পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment