১। অদ্য ২০ মার্চ ২০১৬ তারিখ বিকাল ০৪ টা হতে ০৪ টা ৩০ মিনিট পর্যন্ত
৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড়
সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান
প্রতিরোধ ও অবৈধ সীমান্ত অতিক্রম রোধ সম্পর্কে জনসচেতনতা মূলক মত বিনিময় সভা
অুনষ্ঠিত হয়। উক্ত সভায় শ্যামকুড় বিওপির বিওপি কমান্ডার, শ্যামকুড় সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২। অদ্য ২০
মার্চ ২০১৬ তারিখ বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে ০৪ টা ৫০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে
সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক
মত বিনিময় সভা অুনষ্ঠিত হয়। উক্ত সভায় বেনীপুর বিওপির বিওপি কমান্ডার, কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সীমান্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments:
Post a Comment