Wednesday, March 16, 2016

বিওপি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ১৬ মার্চ ২০১৬



‌অদ্য ১৬ মার্চ ২০১৬ তারিখ সকাল ১০ টা হতে ১০ টা ২০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০/১২১-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পশ্চিমপাড়া নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্বদেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment