Thursday, March 10, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ১০ মার্চ ২০১৬



১।     অদ্য ১০ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ৩ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর কুসুমপুর বিওপির টহল দল সুবেদার মো: শাহজাহান মিয়া এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামের পাকা রাস্তায় ব্রীজের উপর হতে ১২ (দুই) টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৬,০৫,০০০/- (ছয় লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র।

২।      অদ্য ১০ মার্চ ২০১৬ তারিখ তারিখ সকাল আনুমানিক ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বেনীপুর বিওপির টহল দল হাবিলদার মো: আনোয়ার হোসেন এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের করতোয়া মাঠের মধ্যে হতে ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি প্লাস্টিকের বস্তা আটক করতে সক্ষম হয় । জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল ও প্লাস্টিকের বস্তার মূল্য ১২,৮১০/- (বার হাজার আটশত দশ) টাকা মাত্র।
 









No comments:

Post a Comment