Tuesday, March 15, 2016

সীমান্তে হত্যা বন্ধে জনগনের করনীয়, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ১৫ মার্চ ২০১৬



১।     অদ্য ১৫ মার্চ ২০১৬ তারিখ বিকাল ০৩টা ৩০ মিনিটে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংঘা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংগা বাজারমোড় নামক স্থানে সীমান্তে হত্যা বন্ধে জনগনের করনীয়, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে কর্ণেল মো: মাহবুবুর রহমান, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বিজিবি, কুষ্টিয়া, লে: কর্ণেল মো: তাজুল ইসলাম, জি+, পরিচালক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ঝিনাইদহ,  মো: সাদেকুল ইসলাম, চেয়ারম্যান নেপা ইউনিয়ন ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০০ হতে ২৩০ জন স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন এবং উক্ত সভাটি শান্তিপূর্ণভাবে ০৪টা ২০ মিনিটে সমাপ্ত হয়।


No comments:

Post a Comment