Tuesday, March 1, 2016

৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,ঝিনাইদহ এর যৌথ ট্রাস্কফোর্স অভিযান ০১ মার্চ ২০১৬



অদ্য ০১ মার্চ ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১ টার সময় অত্র ব্যাটালিয়নের প্রধান গেইটের সামনে মহেশপুর-খালিশপুর হাইওয়ে রাস্তায় উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর, বিজিবি, এবং পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি বাস তল্লাশী করে ০১ জন ধৃত আসামী (মো: রমজান হোসেন (২২), পিতা-মো: মিজানুর রহমান, গ্রাম-কৃষ্ণপুর, পো: যাদবপুর, থানা-মহেশপুর ও জেলা ঝিনাইদহ), ভারতীয় গাজা-৫০০ গ্রাম ও ভারতীয় কীটনাশক USTAAD ২৭ বোতল আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২৮,৭৫০/-(আঠাশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। উক্ত আটককৃত আসামী ও গাজামহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং কীটনাশক ঔষধ শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment