Sunday, June 11, 2017

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ১১ জুন ২০১৭



১।      সিভিল সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১০ জুন ২০১৭ তারিখ সকাল ১০টার সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জুয়েল মিয়া এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার পিলার নম্বর ৭১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল পরিচালনা করে রাজাপুর গ্রামের মধ্য হতে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও বিকাল ৪টার সময় বিশেষ টহল পরিচালনা করে মেইন পিলার ৭২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রাম নামক স্থান হতে ৩৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১,৬৭,৬০০/-(এক লক্ষ সাতষট্টি হাজার ছয়শত)টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।



২।      সিভিল সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১০ জুন ২০১৭ তারিখ বিকাল ৩ টার সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ধোপাখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার পিলার নম্বর ৭০/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী আম বাগান নামক স্থান হতে ৮০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।আটককৃত মদের আনুমানিক মূল্য ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার)টাকা মাত্র। আটককৃত মদ চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

No comments:

Post a Comment